![এসো আরবী শিখি [আরবী-বাংলা, ২য় খণ্ড]](https://images.boitoi.com.bd/book/9afeef36-9139-424a-abed-6f00a656f8b3_lg.jpg)
![এসো আরবী শিখি [আরবী-বাংলা, ২য় খণ্ড]](https://images.boitoi.com.bd/book/9afeef36-9139-424a-abed-6f00a656f8b3_lg.jpg)
আরবী ভাষা কোরআন ও সুন্নাহর ভাষা। সুতরাং, আরবী ভাষায় পূর্ণ পারদর্শিতা ছাড়া কোরআন-সুন্নাহ এবং শরীয়তের যাবতীয় ইলমের গভীরে প্রবেশ করা সম্ভব নয়। একজন আরবের জন্য বিষয়টি অপেক্ষাকৃত সহজ হলেও, যাদের মুখের ভাষা আরবী নয়, তাদের জন্য এটি খুব কঠিন। এজন্য প্রয়োজন যুগোপযোগী ও বিজ্ঞানসম্মত একটি পাঠপদ্ধতি অনুসরণ করা, যা শিক্ষার্থীকে সহজে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। কিন্তু আমাদের দরসে নেযামিতে আরবী ভাষা শিক্ষার পদ্ধতিটি এতই ত্রুটিপূর্ণ ছিল যে, খুব কম ছাত্রই তাতে গ্রহণযোগ্য মান অর্জন করতে পারতো।